স ং ক্ষে পে সা রা দে শ

শ্রমিক আহত

ঢালাই করার সময় সেতুর গার্ডার ভেঙে পড়ে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরে সাত শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দহকুলা নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১৪০ মিটার দীর্ঘ সেতুর গার্ডারের ঢালাইয়ের কাজ চলছিল। গতকাল সন্ধ্যার দিকে ঢালাইয়ের কাজ করার সময় ব্রিজের পশ্চিম দিকের ২ নম্বর গার্ডারটি ধসে পড়ে সাতজন শ্রমিক আহত হন।
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।