শ্রীনগরে সংঘর্ষে একজন নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে আক্কাস মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। এ ঘটনায় ষোলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, এলাকার মোকাজ্জল ও জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সকালে জলিল ও তাঁর ভাই আক্কাস ষোলঘর বাজারে যাচ্ছিলেন। পথে তাঁদের ওপর হামলা করেন মোকাজ্জল ও তাঁর লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আক্কাসসহ ১০ জন গুরুতর জখম হন। এঁদের মধ্যে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর আক্কাস মারা যান।