গাজীপুরের একটি বিদ্যালয়ে পাঠদানকালে শ্রেণীকক্ষের ছাদ থেকে পাখা খুলে পড়ে সাত শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা সবাই সপ্তম শ্রেণীর ছাত্র। কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকার বেগম সুফিয়া মডেল হাইস্কুলে গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক আতোয়ার রহমান বলেন, দুর্ঘটনার পর দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।