লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. জাফরুল ইসলাম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারীর পদক পেয়েছেন। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে গত বৃহস্পতিবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৫ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে পদক, সনদ ও পুরস্কারের অর্থ তুলে দেন।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লালমনিরহাট-১ আসনের সাংসদ মো. মোতাহার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
জাফরুল ১৯৮৩ সালের ২৫ মে উচ্চমান সহকারী পদে প্রাথমিক শিক্ষা বিভাগে চাকরিতে যোগদান করেন।