বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আনিছুর রহমান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচনপ্রক্রিয়ার যাচাই-বাছাই শেষে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হন। পরে তাঁর নাম বিভাগীয় পর্যায়ে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, পরে বিভাগীয় পর্যায়েও তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হন।