গ্রেপ্তার ৩সুন্দরবনের জলাশয়ে কীটনাশক প্রয়োগ করে অবৈধভাবে চিংড়ি শিকারের দায়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ক্যাম্প এলাকা থেকে গতকাল সোমবার ভোরে কীটনাশক, শিকার করা বিষাক্ত চিংড়ি, নৌকাসহ সেলিম হাওলাদার নামের একজনকে গ্রেপ্তার করেন বনরক্ষীরা। এর আগে গত শনিবার সন্ধ্যায় একই বন এলাকার ঘাগরামারি ক্যাম্প-সংলগ্ন ঘাগরামারি খাল থেকে দেলোয়ার মল্লিক ও গোলাম মল্লিক নামের দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়। ওই তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। বাগেরহাট ও মংলা প্রতিনিধিফুটপাত থেকে উচ্ছেদফরিদপুর শহরের ফুটপাত থেকে ৬৫ জন ব্যবসায়ীকে উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার সকালে শহরের শরীয়তুল্লাহ বাজারের বেইলি সেতু এলাকা থেকে হাজরাতলার মোড় পর্যন্ত ওই অভিযান পরিচালনা করেন। এ সময় ফুটপাত দখল করে রড-সিমেন্ট রাখার দায়ে নির্মাণ ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে আট হাজার এবং মোল্লা বিল্ডার্স নামের অপর প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ফরিদপুর অফিসগ্রেপ্তার ২মোটরসাইকেল চুরির অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গত রোববার সন্ধ্যায় দুই যুবককে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন উপজেলার কনকাই গ্রামের সবুজ ও তালোড়া বাজারের জাহিদুল ইসলাম। এরপর তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই কাহালু উপজেলা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিপুনরায় যানজটবর্ষণে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় গাড়ি চলাচল বিঘ্নিত হয়ে যানজট দেখা দিয়েছে। উপজেলার রাজারহাট থেকে হরিপুর পর্যন্ত সাত কিলোমিটার এলাকাজুড়ে গতকাল রোববার সকাল থেকে তীব্র যানজট শুরু হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম বলেন, গত তিন বছরে ১১ লাখ গাড়ি বেড়েছে, কিন্তু রাস্তা বাড়েনি এক ইঞ্চিও। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি