আসামি গ্রেপ্তারসমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরোপ্রধান গৌতম হত্যা মামলার প্রধান আসামি আসিফ ইমরানকে গতকাল শুক্রবার ফরিদপুর শহরের টেপাখোলা এলাকা থেকে আবার গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর আড়াইটার দিকে টেপাখোলা এলাকায় বেপরোয়া গাড়ি চালানোর সময় ইমরানের প্রাইভেট কারের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। একপর্যায়ে ইমরান ও তাঁর দুই সহযোগী ট্রাকের চালক ও তাঁর সহকারীকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ সহযোগীসহ ইমরানকে গ্রেপ্তার করে। ফরিদপুর কোতোয়ালি থানার কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ফরিদপুর অফিসন।একজন গ্রেপ্তারনওগাঁর ধামইরহাট উপজেলার বীরগ্রাম চারমাথা মোড় থেকে গত বৃহস্পতিবার রায়হান নামের এক মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রায়হানকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে অল্প পরিমাণ হেরোইন জব্দ করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে। ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা।কর্মসূচিবাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাটে সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা এবং জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (সরকারি এতিমখানা) ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন, জেলা কারাগারে কারাবন্দীদের তৈরি পণ্যসামগ্রীর প্রদর্শনী, শহরের স্বাধীনতা উদ্যানে প্রতিদিন বৈশাখী মেলা, বাগেরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে প্রতিদিন বিকেলে দেশি খেলা, প্রতিদিন সন্ধ্যায় স্বাধীনতা উদ্যানমঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাগেরহাট প্রতিনিধি।গ্রেপ্তার ৫বাগেরহাট শহরের দশানী ও সোনাতলা এলাকা থেকে গতকাল শুক্রবার ভোরে নাশকতার অভিযোগে ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া কর্মীরা হলেন: সৈকত হোসেন (১৮), শরিফুল ইসলাম মোড়ল (১৯), আরাফাত হোসেন (১৮), সাইফুল ইসলাম (১৭) ও নসরুল্লাহ (১৮)। বাগেরহাট প্রতিনিধি।