বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের কর্মসূচি ঘোষণার সময় সেলিমা রহমান এ কথা বলেন।
সেলিমা রহমান জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনার ব্যাপারে সোচ্চার থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
যশোর, দিনাজপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম ও ঠাকুরগাঁও জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা সম্পর্কে তিনি খালেদা জিয়া এ কথা বলেন।