নাটোরের গুরুদাসপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর আর সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরদের গতকাল বৃহস্পতিবার বিকেলে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন গতকাল বিকেলে পৌর ভবনের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস। বিশেষ অতিথি সারোয়ার বারী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, আলাল শেখ প্রমুখ।