রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া রহমত উল্লাহ কলেজিয়েট স্কুলে ২০১৩ সালের পঞ্চম ও অষ্টম শ্রেণীর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সভাপতি কে এম সাইফুল্লাহর সভাপতিত্বে পঞ্চম শ্রেণীর ১৪ জন, অষ্টম শ্রেণীর ছয়জনসহ মোট ২০ জন কৃতী শিক্ষার্থীর হাতে উপহারসামগ্রী তুলে দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ।