নীলফামারীর সৈয়দপুরে রোটারি ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে চার হজযাত্রী সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার ওই হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রোটারি চক্ষু হাসপাতাল মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সৈয়দপুরের সভাপতি আজাহারুল হক সরকার। এ সময় হজযাত্রী মঞ্জুর হোসেন, আবদুস সালাম, মো. মমতাজ ও বাবুল হোসেন তাঁদের প্রতিক্রিয়া তুলে ধরেন। হজ পালনের আরকান-আহকাম সম্পর্কে বলেন চার্টার প্রেসিডেন্ট শরিফুল আলম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক।