সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গতকাল রোববার এলাকার সন্তান বদরে মুনির ফেরদৌসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মুনির নোয়াখালীর ডিসি হিসেবে কর্মরত আছেন। বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব সভাকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী। প্রধান অতিথি ছিলেন মুনির।