রংপুরের তারাগঞ্জে ২০১৫ ও ২০১৬ সালের জিএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের গতকাল সংবর্ধনা দেওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইকরচালীর শিক্ষার্থীদের সংগঠন ‘ইউএসই’-এর পক্ষ থেকে ইকরচালী উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুজামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুল হাসনাত, মোরশেদ রানা, চিত্তরঞ্জন, প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া প্রমুখ।
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি