সংক্ষেপ

সংবর্ধনা

শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে এ বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া পৌর এলাকার ১১০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র কারিবুল হক রাজিন। উপস্থিত ছিলেন আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, শিবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন, প্যানেল মেয়র আবদুস সালাম প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের একটি করে ক্রেস্ট ও ডায়েরি তুলে দেওয়া হয়।