সংক্ষেপ

সংবর্ধনা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ডিজিটাল কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দাউদকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার গৌরীপুর বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভাষাসৈনিক ও পরমাণুবিজ্ঞানী জসীম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন দাউদকান্দি ইউএনও মো. আল-আমিন, সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান প্রমুখ।