সংক্ষেপ

সংবর্ধনা

বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় ও সিলেট জেলা ভলিবল দলের সাবেক অধিনায়ক দেওয়ান মোস্তাক রাজাকে সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। গত শনিবার রাত আটটায় জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী। পরে মোস্তাক রাজার হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি এম এ সাত্তার, বিমলেন্দু দে নান্টু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।