সংবর্ধনা

কুড়িগ্রাম পৌরসভার পৌর পরিষদের প্রথম বর্ষপূর্তিতে জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পৌরসভার হলরুমে গতকাল বুধবার বেলা ১১টায় চেয়ারম্যানকে সংবর্ধনা দেন পৌর মেয়র ও কাউন্সিলররা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সহসভাপতি আবদুল করিম চাষী, জেলা পরিষদ সদস্য মাহবুবা আকতারসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মচারীরা। মো. জাফর আলীর হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেন পৌর মেয়র আবদুল জলিলসহ পৌরসভার কাউন্সিলররা। শুভেচ্ছা বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান ও কাউন্সিলর মাসুদুর রহমান, রোস্তম আলী, আনিসুর রহমান প্রমুখ।