বগুড়ার দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সাইফুর রহমান খান। বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ফেরদৌস জামান, পৌর মেয়র বেলাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক প্রমুখ।