সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইউনিভার্স একাডেমি থেকে ২০১৪ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে একাডেমির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্। একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আবু ইউছুফ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার, ইউনিভার্স একাডেমির অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে সাজ্জাদ হোসেন, সুদীপ্ত সিয়াম প্রমুখ। শিক্ষার্থীদের হাতে অতিথিরা পরে ক্রেস্ট তুলে দেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|