গাজীপুরে ভাষা শহীদ কলেজের ২০১৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের গতকাল সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজের একটি নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বিকেলে কলেজ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শরীফ আহমেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের বই ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।