সংবর্ধনা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার উদ্যোগে ও আলতাফ আলী উচ্চবিদ্যালয়ের সহযোগিতায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা, সুধী সমাবেশ, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে বিদ্যালয় চত্বরে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ টি এম আমিনুল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও শাহেদ পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য দেন তালোড়া পৌর মেয়র আবদুল জলিল খন্দকার, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছার রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্য শামছুল আলম, সাদিকুল ইসলাম, প্রধান শিক্ষক শামছুল ইসলাম।