সংবাদপত্র সন্ধ্যায় বন্ধের আওতামুক্ত থাকবে

সংবাদপত্র
সংবাদপত্র

করোনার সংক্রমণ ঠেকাতে আজ সন্ধ্যা সাতটা থেকে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হলেও সংবাদপত্র আওতামুক্ত থাকবে। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলছেন, স্থানীয় পর্যায়ে পুলিশের সব কর্মকর্তাকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ছুটি বা বন্ধ সরকারি-বেসরকারি অফিস-আদালতের জন্য প্রযোজ্য হবে। স্বাস্থ্যসেবা, সংবাদপত্রসহ অন্যান্য জরুরি প্রতিষ্ঠান চলবে।

৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ১৪ এপ্রিল পর্যন্ত যে ছুটি দেওয়া হয়েছে তাতে জরুরি সেবাসহ সংবাদপত্র এর আওতামুক্ত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর:
সংবাদপত্র, জ্বালানি পরিবহন ছুটির আওতামুক্ত
ছাপা পত্রিকায় করোনাভাইরাস ছড়ানোর নজির নেই
সংবাদপত্র হকার এজেন্টদের মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে নোয়াব
কাগজে করোনাভাইরাস ছড়ায় না: নোয়াব