নীলফামারীর সৈয়দপুরে প্রতিবন্ধীদের নিয়ে কাজ শুরু করা ইউনিক গিফট ফাউন্ডেশন গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সৈয়দপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান তাওহিদা সুলতানা ও এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম বদিউজ্জামান। সম্মেলনে জানানো হয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল উপার্জনক্ষম করে একটি অর্থপূর্ণ, কর্মমুখর করার লক্ষ্যে ইউনিক গিফট ফাউন্ডেশন গড়ে উঠেছে। এটি একটি বেসরকারি অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সংগঠনটি প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের ০১৭৯৭৯৫৯৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।