সংক্ষেপ

সংবাদ সম্মেলন

মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব। সংবাদ সম্মেলনে জানানো হয়, চিংড়ি পোনা আহরণ-সংক্রান্ত ২০টি ভ্রাম্যমাণ আদালত এবং ৯৬টি অভিযান পরিচালনা করেছে মৎস্য দপ্তর। এ সময় ৬৯৬টি জাল আটক করা হয়। এ ছাড়া জাটকা ধরা প্রতিরোধে ২৩টি ভ্রাম্যমাণ আদালত এবং পিরানহা মাছ চাষ প্রতিরোধের লক্ষ্যে ৫৭৭টি অভিযান পরিচালনা করা হয়।