পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে সহায়ক সরকারের বিধান নেই। নির্বাচনকালে নির্বাচন কমিশনই মূল বিষয়। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।
গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে উড়ালসড়কের কাজের অগ্রগতি দেখতে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, নির্বাচন যথাসময়েই হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে নিরপেক্ষভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রুটিন দায়িত্ব পালন করবে। নির্বাচন কার্যক্রম-সংক্রান্ত মন্ত্রণালয় এখানে সরকারের হাতে থাকবে না। কাজেই বিএনপির অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই।’