সুনামগঞ্জে গতকাল রোববার ‘নাগরিক সেবায় সামাজিক যোগাযোগমাধ্যম’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সংলাপে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট মানিক মাহমুদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।