গতকাল ৩০ মে রোববার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘দরপত্রের আগেই ১১২ কোটি টাকার কাজ’ শীর্ষক খবরে ভুলবশত ১১ কোটি নয় লাখ টাকার পরিবর্তে ১১২ কোটি টাকা ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে গতকাল এক প্রতিবাদপত্রে দাবি করা হয়, নগর ভবনের সামনের প্রধান ফটকের সংস্কারকাজ এবং বিবিরপুকুরপাড়ের সৌন্দর্যবর্ধন-কাজ শুরু হয়নি।—বার্তা সম্পাদক