সংশোধনী

গত শুক্রবার প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় ‘প্রাণবন্ত ভাষা উত্সব’ শিরোনামে প্রকাশিত সংবাদে ভুলবশত রেজিনা আক্তারের পদবি নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে রেজিনা আক্তার নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।