২০ জানুয়ারি প্রথম আলোর পঞ্চম পৃষ্ঠায় প্রকাশিত ‘চট্টগ্রামে পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার’ শীর্ষক সংবাদে নিহত দোকান কর্মচারী আরমান রিয়াজউদ্দিন বাজারের ‘খাদিমস শু’ নামের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে ছাপা হয়। ওই দোকানের নাম হবে খাদিমস। এটি রিয়াজউদ্দিন বাজারের তামাকুমণ্ডি লেনের একটি পোশাক ও জুতা বিক্রির দোকান।