২৫ মে প্রথম আলোর শেষ পাতায় ‘শিশু সংগঠনগুলো ছোট হয়ে আসছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একটি তথ্য ভুল ছিল। কেন্দ্রীয় চাঁদের হাটের প্রধান ও সাংবাদিক শাহ আলমগীর জানিয়েছেন, বাংলাদেশ চাঁদের হাট গেন্ডারিয়াভিত্তিক একটি সংগঠন। এর কোথাও কোনো শাখা নেই। অন্যদিকে কেন্দ্রীয় চাঁদের হাট জাতীয়ভিত্তিক শিশু-কিশোর সংগঠন। শুরু থেকেই সংগঠন দুটি আলাদা ছিল। চাঁদের হাট ভেঙে যায়নি।