সংশোধনী

‘সাকা চৌধুরী কারাগারে’ শিরোনামে গতকাল প্রথম আলোতে প্রকাশিত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোস্তফা শাহরিয়ার খানের নাম ভুলবশত মোস্তফা সরোয়ার এবং আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারের নাম ভুলে মাসুদ উদ্দিন তালুকদার লেখা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।