সংসদের অধিবেশন আজ আবার বসছে

পাঁচ দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল পাঁচটায় আবার বসছে। গত মঙ্গলবার সংসদের বৈঠক মুলতবি করা হয়েছিল।জানা গেছে, চলতি অধিবেশন ৬ এপ্রিল পর্যন্ত চলবে। এর আগে অধিবেশন শুরুর পর দুই দফা অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়।