জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আজ বিকেল সাড়ে পাঁচটায় বসছে। অধিবেশনে রাষ্ট্রপতির শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণে আজ বিকেল সাড়ে চারটায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী এতে সভাপতিত্ব করবেন।