সংক্ষেপ

সংসদ অধিবেশন ২২ জানুয়ারি শুরু

দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন ২২ জানুয়ারি বিকেল চারটায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল মঙ্গলবার সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। এটি হবে দশম জাতীয় সংসদের ২০১৭ সালের প্রথম তথা শীতকালীন অধিবেশন। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেবেন। এরপর এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হবে। ফলে সংসদের এ অধিবেশন দীর্ঘ হবে। এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল পাসসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
বাসস