টাঙ্গাইলের সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী সমাজকল্যাণ সম্পাদক মোকছেদ আলীকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল শুক্রবার মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ গণি, গাজী আবদুল কাদের, শফিকুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ।পৌরসভা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমসহ কয়েকজন ১৭ আগস্ট মোকছেদ আলীকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় মোকছেদ বাদী হয়ে গত বুধবার মীর জুলফিকার শামীমসহ চারজনকে আসামি করে থানায় একটি মামলা করেন।সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।