সচিবালয়ে গতকাল বুধবার সরকারবিরোধী একটি প্রচারপত্র বিতরণ করা হয়েছে। ‘দেশপ্রেমিক কর্মচারীবৃন্দ’ নামে কে বা কারা এটি প্রচার করছে। ওই প্রচারপত্রে কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সচিবের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরে তাঁদের ‘অন্যায়’ আদেশ প্রতিপালনে অস্বীকার করার আহ্বান জানানো হয়।
জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।