সচেতনতা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা হয়েছে। গতকাল শনিবার নবীনগর থানার কমিউনিটি ফোরামের উদ্যোগে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ে এ সভা হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ কাউছার বেগম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ প্রধান অতিথি ছিলেন। সভায় উত্ত্যক্তকরণ, বাল্যবিয়ে নিরোধ, ট্রাফিক সংকেত, মাদকের কুফল, মুঠোফোন ও ইন্টারনেটের অপব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|