চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকার গাউস ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে প্রায় আড়াই শ শ্রমিক ২০ মিনিটের জন্য সাগরিকা সড়ক অবরোধ করে রাখেন। পাহাড়তলী থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, মার্চ মাসের বেতন পরিশোধ না করায় কারখানার শ্রমিকেরা কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন।