সীতাকুণ্ডের বাংলাবাজার এলাকায় ট্রাকের চাপায় মো. শামীম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
আহত ব্যক্তিরা হলেন মো. জাবেদ (৩০), আলমগীর হোসেন (৪৫) ও মো. করিম (৪০)। তাঁদের মধ্যে জাবেদ ও আলমগীরের অবস্থা আশঙ্কাজনক। নিহত শামীম উপজেলার ছলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার চৌধুরী বাড়ির চান মিয়ার ছেলে। গতকাল সোমবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনু সোহেল ইমতেয়াজ বলেন, গতকাল সকালে ছলিমপুর বাংলাবাজার এলাকায় বেশ কয়েকজন লোক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রাক চার ব্যক্তিকে ধাক্কা দেয়।