সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নকিব খান (১০) নামের এক শিশু নিহত হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।