সড়ক দুর্ঘটনা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি নছিমন উল্টে আট শ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। নছিমনের যাত্রী আনোয়ার হোসেন জানান, তাঁরা উপজেলার তুরকুনি ও শিবেরকান্দা এলাকার অধিবাসী। নছিমনে করে তুরকুনী থেকে রূপগঞ্জের ভুলতা এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে সড়কে উল্টে যায়।