ঝালকাঠি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঝালকাঠি সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকেলে ঝালকাঠির বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে ঝালকাঠি সদর উপজেলা একাদশ ও নলছিটি উপজেলা একাদশের মধ্যে খেলায় ঝালকাঠি সদর উপজেলা দল ১-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।