সনদ-উপহার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘পাইওনিয়ার এডুকেশন ট্রাস্ট’ আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত ১৩ জনকে গতকাল রোববার সনদ ও উপহার দেওয়া হয়েছে। পতনউষার উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি জাকির আহমদ। প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান। মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইসহাক কাজল, তওফিক আহমদ, ফয়েজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।