সংক্ষেপ

সনদ বিতরণ

সিলেটে মৌলিক সেলাই কাটিং ও বিউটিফিকেশন-বিষয়ক আট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেট চেম্বার ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়। সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন নারী উদ্যোক্তাদের হাতে সনদ তুলে দেন। অনুষ্ঠানে সিলেট ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শমশের জামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং এফবিসিসিআই-সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ প্রশিক্ষণ দেওয়া হয়।