সিলেট নগরের রিকাবীবাজার এলাকার জেলা পুলিশ লাইনসে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। প্রশিক্ষণে ১৯ জন উপপরিদর্শক (এসআই) এবং ১৩ জন সহকারী উপপরিদর্শক (এএসআই) অংশ নেন।