সংক্ষেপ

সনদ বিতরণ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও মুহাম্মদ আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উলফাত আরা বেগম প্রমুখ। পরে পরিবার পরিকল্পনায় অবদানের জন্য সেলিনা ও সাহিদা পারভিনকে শ্রেষ্ঠ মাঠকর্মীর সনদ দেওয়া হয়। এর আগে শোভাযাত্রা বের করা হয়।