যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার হ্যাচারিপাড়ায় বোমা হামলায় জালাল উদ্দীন (৪৫) নামের এক কৃষক জখম হয়েছেন। তাঁকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, বুধবার স্থানীয় হ্যাচারিপাড়া ও সরদারপাড়ার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে গতকাল বোমা হামলা হয়।জালাল উদ্দীন জানান, বাড়ির পাশে মুহুর্মুহু বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে তিনি বাড়ি থেকে বের হন। এ সময় বোমার কয়েকটি স্প্লিন্টার তাঁর শরীরের বিভিন্ন স্থানে এসে লাগে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনটি বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।