সন্ত্রাসীর গুলিতে ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ শহরের নতুন হাটের রাস্তায় গতকাল সোমবার রাতে এক সন্ত্রাসীর গুলিতে রিপন আহমেদ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি শহরের ছোট কামারকুণ্ডু গ্রামে। এ ঘটনায় পুলিশ মতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে রিভলবারসহ আটক করেছে। পুলিশ সুপার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।