
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ রোববার সন্ধ্যায় দেখা করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র আজ বেলা তিনটার দিকে প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতির প্রেসসচিবও বিষয়টি নিশ্চিত করেছেন।
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল সোমবার ডারবান যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।