চাঁদাবাজির অভিযোগে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ফেরদৌস আলীকে (৩৮) গতকাল সোমবার আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ফেরদৌস ভবানীগঞ্জ কলেজের উপাধ্যক্ষ মতিউর রহমানের কাছে কয়েক দিন ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গতকাল সন্ধ্যায় ফেরদৌস কয়েকজন সহযোগীসহ মতিউর রহমানের বাড়িতে গিয়ে টাকা দাবি করেন। পরে মুঠোফোনে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ফেরদৌসকে আটক করে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি